ব্যথা সমাচার : THE PAIN
ব্যথা সমাচার
যার জীবন আছে তার ব্যথা আছে, আর যার ব্যথা নাই, সে তো মৃত।
আর তাই বলা যায়, মানুষের যত দিন জীবন থাকবে তার ব্যথাও থাকবে। সুতারাং অল্প ব্যথায় কাতর হওয়ার কোন কারণ নেই। তবে ব্যথা যখন জীবনের সুখ শান্তি বিনষ্ট করে দেয় , তখন তা থেকে মুক্তি পাওয়া অবশ্যই কাম্য।
এবার আসি ব্যথা কি?
ব্যথা নিজে কোন রোগ নয়। বরং ব্যথা হল আশীর্বাদ। এটা মানুষের শরীরের Defence Mechanism হিসেবে কাজ করে। দেহের কোথাও কোন অসুবিধা হলে ব্যথার মাধ্যমে শরীর তা জানিয়ে দেয়। ফলে আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে শরীরকে রোগ মুক্ত ও সুস্থ করে তুলতে পারি।
ব্যথার চিকিৎসা —
যেহেতু ব্যথা হল Defence Mechanism তাই ব্যথার কারণ নির্ণয় করে সেই কারণের চিকিৎসা করা দরকার। যদি তা না করে ব্যথা কমানোর সিদ্ধান্ত বা চিকিৎসা করা হয় তবে তা হবে আত্মঘাতী। উদাহরণ স্বরূপ বলা যায়, আপনার বাড়ি পাহাড়ার জন্য কুকুর পুষছেন। চোর এলো তাই কুকুর ঘেউ ঘেউ করলো। আর তাতে আপনার ঘুম ভেঙ্গে গেল। ঘুম ভেঙ্গে কেন কুকুর ডাকছিল তার কারণ অনুসন্ধান না করে যদি কুকুরকে চুপ করিয়ে দিন তবে কি তা বুদ্ধিমানের কাজ হবে? ঠিক তদ্রুপ, ব্যথার কারণ না জেনে ব্যথার চিকিৎসা করা ঠিক না। তা হলে শরীরে বিভিন্ন রকম রোগ পরবর্তীতে দেখা দিতে পারে যার পূর্বাভাস ছিল সেই ব্যথা।
তাই ব্যথার চিকিৎসা করতে গেলে Multi deciplinary Approach –এ করতে হবে। অর্থাৎ এর Cause এবং Effect উভয়েরই চিকিৎসা করা দরকার। তা না হলে Primary এবং Secondary এমনকি Tersiary Problem-ও দেখা দিতে পারে। আর তাই শুধু Medicine, শুধু Physiotherapy, শুধু Nerve block injection – ইত্যাদি একক ভাবে চিকিৎসা করে তেমন কোন উপকার পাওয়া যায় না। আপাতত কিছুতা ব্যথা কমে আসলেও পরবর্তীতে তা আবার দেখা দিতে পারে। আর তখন গতনুগতিক ভাবে বলা হয়, এ রোগ সারে না, একে Control করতে হয়, Manage করতে হয়।
আসলে রোগ আবার নতুন করে আসতেই পারে যেভাবে এই প্রথম এলো। কিন্তু ঠিক সারে না বলাটা যুক্তি সঙ্গত নয়। আর ব্যথার সাথে এতো বেশী কিছু Involve থাকে যে তা Control বা Manage করে চলা কঠিন , যদি তাকে বুঝিয়ে না দেয়া হয়। যেমন- ঘুমের অবস্থা, মনের অবস্থা, আহার-বিহার, জীবন প্রণালী ইত্যাদির প্রভাব ব্যথাকে নিয়ন্ত্রণ করে। তাই চোখ-কান খোলা রেখে সুদক্ষ ভাবে এর Treatment করা প্রত্যেক Doctor- এর উচিৎ। এবং পাশাপাশি রোগীকে এই ব্যাপারে শিক্ষিত করা উচিৎ যাতে রোগী পরবর্তীতে নিজেই বুঝতে পারে তার কি করা উচিৎ। আর রোগীরও উচিৎ ডাক্তারের পরামর্শ মেনে চলা এবং ব্যথায় কাতর না হয়ে এর কারণ বের করা বা ডাক্তারের শরণাপন্ন হওয়া।
পরিশেষে বলব, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম, ধর্মীয় অনুশাসন, ভালো খাদ্যাভ্যাস, Disciplined life style ও দুশ্চিন্তা মুক্ত জীবন আপনাকে ব্যথা মুক্ত জীবন দান করতে পারে।
জনস্বার্থে—
DR. MD. TOWHIDUZZAMAN LIT
BSPT(NITOR), DAMS(NMAC), PGT(BSMMU)
Arthritis & Stroke Rehab Center, Mirpur-14
Cell: 01715282606
BSPT(NITOR), DAMS(NMAC), PGT(BSMMU)
Arthritis & Stroke Rehab Center, Mirpur-14
Cell: 01715282606
No comments