Header Ads

A Well Equipped Physiotherapy Hospital & Rehabititation Center for Arthritis & Stroke Patients.

ডাক্তারগন রোগী দেখায় সময় দিতে চান না, নাকি পারেন না ?



ডাক্তারগন রোগী দেখায় সময় দিতে চান না নাকি পারেন না

আমরা প্রায়শই বলে থাকি অমুক professor (ডাক্তারগন) আমাদের সময় দেন না।মাত্র এক মিনিট বা আরও কম সময় দেখে বিদায় করেছেন।কিন্তু ভাবুন উনি যদি ১০০ বা তারও বেশী রোগী একসাথে দেখেন তবে তাঁর কিবা করার থাকে।

আমাদের সর্দি জ্বর থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত সকল রোগের জন্যই আমরা professor খুঁজে থাকি।উনারা ছাড়াও যে আরও অনেক জুনিয়র,সিনিয়র ডাক্তারগন রয়েছেন, আর তারাও পাশ করা ডাক্তার তা ভুলে যাই বা ভাবি তারা সঠিক চিকিৎসা দিতে পারবেন না।আমরা যদি এমনটি না ভেবে প্রথমে কোন জুনিয়র ডাক্তারের কাছে যাই এবং উনারা যদি মনে করেন এটা সিনিয়র কাউকে দেখাতে হবে আর উনার পরামর্শ মত কারো কাছে যাই তাহলে কোন একক ডাক্তারের উপর চাপ না পড়ে চাপের সুষ্ঠু বণ্টন হবে এবং সেবার মান উন্নত হবে।

ছোটখাটো সমস্যা নিয়ে বড় বড় professor দের কাছে যাওয়াটা কোন ভালো সমাধান নয়।এতে উনারা বিরক্তও হতে পারেন।আবার অনেক রোগী যার বড় সমস্যা তাকে ঠিক মত দেখতে পারেন না এই সাধারণ রোগীদের জন্য।এতে অন্য রোগী যাদের সমস্যা বড় তারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন।এই ক্ষেত্রে রোগী এবং ডাক্তার উভয়েরই মহান হতে হবে।ডাক্তারগন যারা মনে করবেন উক্ত রোগীকে অন্য কারও কাছে referred করতে হবে তাকে নিঃসংকোচে পাঠাতে হবে,এতে নিজেকে ছোট ভাবার কিছু নেই কিংবা অযথা রোগী আটকে রাখাও ঠিক হবে না।আবার রোগীদেরও ডাক্তারদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে যে,আপনার রোগের চিকিৎসা উনি করতে পারবেন।

মশা মারতে কামান দাগান যেমন দৃষ্টিকটু তেমনি ছোটখাটো সমস্যা নিয়েও senior professor level এর ডাক্তারদের বিরক্ত করা ঠিক নয়। মনে রাখতে হবে আপনার সমস্যা যে level-এর সেই ধরণের ডাক্তারের পরামর্শ নেয়াই শ্রেয়।এতে সমাজ যেমন উপকৃত হবে আপনিও তেমনি হবেন।

আমাদের নিজেদেরই বুঝা উচিত এক মিনিট সময়ে রোগী দেখা যায় না,তা সে যত বড় ডাক্তারই হোন।যখন কোন ডাক্তার রাত ১২টা ১টা পর্যন্ত রোগী দেখেন তখন উনার মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে না, কেননা উনিও মানুষ। আর উনারও সীমাবদ্ধতা আছে। তাই ডাক্তারদের দোষ না দিয়ে নিজেদেরই সঠিক পন্থা অবলম্বন করা উচিত।

ডাঃ মোঃ তৌহিদুজ্জামান লিটু
Consultant Physiotherapy and Natural Medicine
Arthritis and Stroke Rehab Center (ASRC)
Mirpur-14.
Cell no : 01715282606

No comments

Theme images by konradlew. Powered by Blogger.