Header Ads

A Well Equipped Physiotherapy Hospital & Rehabititation Center for Arthritis & Stroke Patients.

ব্যথার দুষ্ট চক্র

ব্যথার দুষ্ট চক্র


অর্থনীতিতে আছে দারিদ্র্যের দুষ্ট চক্র। অর্থাৎ আমরা দরিদ্র কেননা আমরা দরিদ্র।  আমরা

দরিদ্র তাই বিনিয়োগ করতে পারিনা আর যেহেতু বিনিয়োগ করতে পারিনা, তাই আমরা দরিদ্রই 

থেকে যাই। 

এবার আসি ব্যথা প্রসঙ্গে, আমরা সাধারণত কসরত বা ব্যায়াম করতে আগ্রহী নই। যার ফলে  


ধীরে ধীরে আমাদের বিভিন্ন রকম Muscular এবং Joint pain অর্থাৎ ঘাড় ব্যথা, কোমর ব্যথা,হাঁটু 

ব্যথা ইত্যাদি দেখা দেয়।ব্যায়াম না করায় Muscle weak হয়ে যায় এবং ব্যথার সূত্রপাত ঘটায় ও 

ব্যথার intensity বাড়িয়ে দেয়। আর তখন ব্যায়াম করতে গেলে অনেক সময় ব্যথা বেড়ে যায়।

তাই ব্যায়াম করা যায় না।অর্থাৎ একটি দুষ্ট চক্র তৈরি হয়।  বেশিরভাগ chronic pain এর ক্ষেত্রেই 

আমরা ব্যায়াম করতে বলি। ঘাড় ব্যথা, কোমর ব্যথা,হাঁটু ব্যথা ইত্যাদি ব্যায়ামের মাধ্যমেই ভালো 

করা যায় বা ব্যায়ামের পাশাপাশি কিছু ঔষধ দিতে হয়।আর ব্যায়াম কর‍তে গেলে অনেক সময় 

ব্যথা কিছুটা বেড়ে যেতে পারে।তাই ঔষধ দিয়ে ব্যথা কিছুটা কমে আসলেই ব্যায়াম শুরু করতে 

হবে।প্রথমে সহনীয় ব্যথা হলে ভয়ের কিছু নেই।সহনীয় ব্যথা নিয়েই ব্যায়াম চালিয়া যেতে হবে 

এবং ধীরে ধীরে ব্যায়াম বাড়াতে হবে।

পরিশেষে বলব,ব্যায়াম ছাড়া ঘাড় ব্যথা, কোমর ব্যথা,হাঁটু ব্যথা ইত্যাদি কোনদিনও ভালো হবে 


না। ঔষধ দিয়ে কিছুটা কমানো যেতে পারে কিন্তু পুরোপুরি ভালো করা যায় না।এই ক্ষেত্রে ঔষধ 

সহকারী ভূমিকা পালন করতে পারে প্রধান ভূমিকা নয়।প্রধান ভূমিকা পালন করে ব্যায়াম আর 

আমরা এর প্রতিই উদাসীন।

ডাঃ মোঃ তৌহিদুজ্জামান লিটু
Consultant Physiotherapy and Natural Medicine.
Arthritis and Stroke Rehab Center (ASRC)
Mirpur-14.
Cell: 01715282606

No comments

Theme images by konradlew. Powered by Blogger.