ব্যথা হলেই যক্ষা নাকি ক্যান্সার ?
ব্যথা হলেই যক্ষা নাকি ক্যান্সার ?
চাঁদে যেতে হলেও প্রথম স্টেপ ঘর থেকে বের হওয়া আর মোড়ের দোকানে যেতে হলেও তাই।সেই জন্য কেউ ঘর থেকে বের হলেই সে চাঁদে যাচ্ছে বলা যাবে না।
যেকোন ব্যথা শুরু হলেই আমরা সেটাকে কঠিন রোগ হয়েছে বলে প্রথমেই বড় কিছু ভাবতে থাকি এবং ভয় পেয়ে যাই।কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেটি ঠিক নয়।হয়তো দশ জনে এক জন কিংবা তারও কম জনের কঠিন রোগ হতে পারে বাকিদের নয়।দেখা যায় ৫০% লোকের জীবন প্রণালী অর্থাৎ শোয়ার অভ্যাস, বসার অভ্যাস, বিছানা,চেয়ার, জুতা ইত্যাদি পরিবর্তন করলেই ব্যথা ভালো হয়ে যায়।কোন চিকিৎসার দরকার হয়না।বাকি ৩০% লোকের ঘরের প্রাথমিক চিকিৎসা করলে অর্থাৎ গরম শেক, পর্যাপ্ত বিশ্রাম এবং কিছু ব্যায়াম করলেই ব্যথা ভালো হয়ে যায়।আর অন্য ২০% লোকের হয়তো চিকিৎসকের পরামর্শ দরকার হয়।আর সেখানেও ১৫% লোক খুব অল্প চিকিৎসাতে ভালো হয়ে যান।
Insurance company এর লোকেরা যেমন বলে থাকেন লাখে একজন মারা যায় আর সে একজনতো আপনিও হতে পারেন তাই আপনার insurance করা উচিত। ঠিক তদ্রূপ কিছু ডাক্তার বলে থাকেন ব্যথা থেকে হাজারে একজনের যক্ষা বা ক্যান্সার হতে পারে আর সেই জন আপনিও হতে পারেন। তাই তারা প্রথমেই রোগীর সকল ধরনের পরীক্ষা করার পরামর্শ দেন।এতে রোগী যেমন ভয় পান তেমনি বিরাট একটি খরচের সম্মুখীন হন।অথচ চিকিৎসা প্রক্রিয়া যদি পর্যায়ক্রমে আগানো হয় তবে সেটি রোগীর জন্য যেমন হিতকর তেমনি সাশ্রয়ী। এতে রোগীর মনোবলও অক্ষুণ্ণ থাকে।
সুতরাং ব্যথা হলেই ক্যান্সার, যক্ষা ইত্যাদি অশুভ চিন্তা না করে সঠিক ভাবে এর কারন অনুসন্ধান করুন এবং ভালো থাকুন।মনে রাখবেন যে রোগ যত জটিল তা ততো কম হয়।
ডাঃ মোঃ তৌহিদুজ্জামান লিটু
Consultant Physiotherapy and Natural Medicine
Arthritis and Stroke Rehab Center (ASRC)
Mirpur- 14
Cell no : 01715282606
Consultant Physiotherapy and Natural Medicine
Arthritis and Stroke Rehab Center (ASRC)
Mirpur- 14
Cell no : 01715282606

No comments