সারভাইক্যাল স্পন্ডাইলোসিস থেকে মাথা ঘোরা
সারভাইক্যাল স্পন্ডাইলোসিস থেকে মাথা ঘোরা
চলাফেরায় ভারসাম্য হারিয়ে ফেলা বা উঠতে বসতে মাথায় চক্কর দেয়া, চোখে ঝাপসা দেখা ইত্যাদি লক্ষণকে মাথা
ঘোরা বা ভারটিগো বলে।অনেক কারনের মধ্যে সারভাইক্যাল স্পডাইলোসিস মাথা ঘুরানোর একটি কারন।
আমাদের মেরুদন্ডের ঘাড়ের দিকে সাতটি হাড় বা ভারটিব্রা আছে।প্রতিটি হাড়ের মাঝে জেলির মত পদার্থ থাকে যা
কুশন হিসাবে কাজ করে।বিভিন্ন কারনে ভারটিব্রা গুলো ক্ষয় প্রাপ্ত হয়ে চেপে যায় এবং জেলির মত পদার্থটি বাইরে
বেরিয়ে এসে নার্ভ এবং রক্তনালীতে চাপ দেয়।এর ফলে ঘাড়ে ব্যথা হয়। আর রক্তনালীতে চাপের ফলে মাথায় রক্ত
সঞ্চালন কম হয়।আর তখনি মাথা ঘোরে।এই ক্ষেত্রে মাথা ঘোরার ঔষধে কোন কাজ হয় না। ফিজিওথেরাপি দিয়ে
এই মাথা ঘোরানোর চিকিৎসা করা হয়।

No comments